আগরতলা : কেন্দ্রীয় বাজেটকে সাধারণ মানুষের স্বার্থে “ঐতিহাসিক ও ভবিষ্যতমুখী” বলে অভিহিত করলেন কেন্দ্রীয় নগর ও আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী। সোমবার আগরতলা বিজেপি পার্টি অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, এবারের কেন্দ্রীয় বাজেটে নগর উন্নয়ন, আবাসন, পরিকাঠামো এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্মার্ট সিটি প্রকল্প এবং নগর পরিকাঠামো উন্নয়নের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান।তিনি আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরার মতো রাজ্যগুলির উন্নয়নের কথা মাথায় রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। শহর ও গ্রামীণ এলাকার মধ্যে ভারসাম্য রক্ষা করে উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে, যার সুফল সাধারণ মানুষ আগামী দিনে প্রত্যক্ষ করবেন।প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে বলেন, এই বাজেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, বরং “ভিকশিত ভারত” গঠনের পথে একটি শক্তিশালী পদক্ষেপ। কর্মসংস্থান সৃষ্টি, আবাসন সুবিধা বৃদ্ধি এবং নগর জীবনের পরিকাঠামো উন্নয়নে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব ও দলের অন্যান্য কার্যকর্তারাও। সম্মেলন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।





