আগরতলা : ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে বিক্ষোভ প্রদর্শন টিএসএফ-এর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সুকান্ত একাডেমীর সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই সাথে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন বিধায়ক ডাঃ অতুল দেববর্মা ও রামপদ জমাতিয়ার ছবি পুড়ানো হয়। টিএসএফ নেতৃত্বরা জানান তারা তাদের অধিকারের দাবি করছে। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দাবি মানছেন না। আসামের ডিমাহাসাওরা তাদের ইচ্ছা অনুযায়ী লিপি গ্রহণ করেছে। তাহলে রাজ্যের জনজাতিরা কেন তাদের ইচ্ছা মতো রোমান স্ক্রিপ্ট নিতে পারবে না। তাই তারা এইদিন ফের এলাকার ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবি জানায়।





