33.8 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

ওএলএক্সে মোবাইল কিনতে গিয়ে প্রতারণা, গ্রেফতার ২

আগরতলা : অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম  ওএলএক্সে এ মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে কিনতে গিয়ে প্রতারণার শিকার হলেন দুই ব্যক্তি। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। আরও একজন জড়িত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ওএলএক্সে দেওয়া একটি মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেখে দুই ব্যক্তি সেটি ক্রয়ের উদ্দেশ্যে চন্দ্রপুর এলাকায় যান। সেখানে পৌঁছানোর পর প্রতারকেরা কৌশলে তাদের কাছ থেকে ৭ হাজার টাকা এবং সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে টাকা ও মোবাইল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে তারা।ঘটনার পর ভুক্তভোগীরা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে সুখেন দেবনাথ ও শহীদ মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়।পূর্ব থানার ওসি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও একজনের নাম উঠে এসেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক দুই অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে এবং তাদের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। পুলিশের পক্ষ থেকে অনলাইন প্ল্যাটফর্মে কেনাবেচার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles