21.5 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

এম জি এন রেগা পুনর্বহালের দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা : সারা ভারত কৃষিশ্রমিক ইউনিয়নের ডাকে এম জি এন রেগা প্রকল্প পুনর্বহালের দাবিতে সারা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমায় সোমবার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।এদিন আগরতলার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শ্রমদপ্তরের সামনে এসে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সভায় বক্তারা অভিযোগ করেন, এম জি এন রেগা প্রকল্প কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গ্রামীণ ক্ষেতমজুর ও কৃষিশ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অবিলম্বে এই প্রকল্প পুনরায় চালু করে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান তাঁরা।সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন শ্রমিক সংগঠনগুলি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles