Site icon northeast8.com

এডিসি নির্বাচনে জয়জয়কার তিপ্রা মথার

ত্রিপুরা, ১৭ এপ্রিল : থানসার উপর আস্থা রাখল পাহাড়। দ্বিতীয় বারের মতো পাহাড়ের ক্ষমতা দখল করল তিপ্রা মথা। শুক্রবার সকাল থেকে থেকে শুরু হয় এডিসি-র ২৮ আসনের ভোট গণনা। ১৭ টি স্থানে ২৮ টি কাউন্টিং হলে এইদিন ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে। ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলে ভোট গণনা। বেলা বাড়ার সাথে সাথে ফলাফল স্পষ্ট হতে থাকে। একের পর এক আসনে তিপ্রা মথার জয়ের খবর আসতে থাকে। দুপুর ১২ টার পর ফলাফলের চিত্র এক প্রকার স্পষ্ট হয়ে যায়। আবারো একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এডিসি-র ক্ষমতা দখল করল তিপ্রা মথা। শেষ পর্যন্ত ২৮ আসনের মধ্যে ২৪ আসন পেল তিপ্রা মথা। ১৮ আসন থেকে তিপ্রা মথার আসন বেড়ে দাঁড়াল ২৪। অপরদিকে ২০২১ সালের ৯ আসনও ধরে রাখতে ব্যর্থ হল বিজেপি। মাত্র ৪ আসনে জয়লাভ করল বিজেপি। তিপ্রা মথার প্রার্থীরা জয়ী হয়েছেন ১. দামছড়া-জম্পুই কেন্দ্রের ভবরঞ্জন রিয়াং, করমছড়ায় রথিস ত্রিপুরা, মনু–ছৈলেংটা কেন্দ্রের হলিউড চাকমা, ডেমছড়া-কচুছড়ার  ধিরেন্দ্র দেববর্মা, গঙ্গানগর–গণ্ডাছড়ার ক্ষেত্রজয় রিয়াং, হালাহালি–আশারামবাড়ির প্রসমিৎ দেববর্মা, কুলাই- চাম্পাহাওর কেন্দ্রের রাজেশ্বর দেববর্মা, মহারানীপুর-তেলিয়ামুড়া কেন্দ্রের উৎপল দেববর্মা, রামচন্দ্রঘাট কেন্দ্রের জেমস্ দেববর্মা, সিমনা-তমাকারি কেন্দ্রের রবীন্দ্র দেববর্মা, বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের রুনিয়েল দেববর্মা, জিরানিয়া কেন্দ্রের জগদীশ দেববর্মা, মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রের জিতেন দেববর্মা, পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রের গীতা দেববর্মা, টাকারজলা-জম্পুইজলা কেন্দ্রের সুরজ দেববর্মা, আমতলি-গোলাঘাটি কেন্দ্রের বুদ্ধ দেববর্মা, কিল্লা-বাগমা কেন্দ্রের পূর্ণ চন্দ্র জমাতিয়া, মহারানি-চেলাগাং কেন্দ্রের চন্দ্র কুমার জমাতিয়া, কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রের ডেভিড মুড়াসিং, অম্পিনগর কেন্দ্রের কমল কলই, রাইমাভ্যালী কেন্দ্রের ধনঞ্জয় ত্রিপুরা, নতুনবাজার-মালবাসা কেন্দ্রের সুজয় উচুই, বীরচন্দ্রনগর-কলসি কেন্দ্রের কেনারাম রিয়াং, পূর্ব মুহুরিপুর-ভুরাতলী কেন্দ্রের দেবজিৎ ত্রিপুরা। এইদিন দলীয় প্রার্থীদের জয়ের পর আনন্দে মেতে উঠেন তিপ্রা মথার কর্মী-সমর্থকরা।

Exit mobile version