আগরতলা : পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন উপলক্ষে একদিনের সফরে রাজ্যে আসছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর সফরকে ঘিরে সেজে উঠছে আগরতলা শহর। বিমানবন্দর থেকে শুরু করে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ পর্যন্ত সাজিয়ে তোলা হচ্ছে। প্রসঙ্গত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই সম্মেলনে রাজভাষার ব্যবহার বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে। সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি এবং রাজভাষার প্রচার ও প্রসার নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চল ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিমের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবে।
