Site icon northeast8.com

ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদ ও ইজরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন

আগরতলা : রাজধানীতে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। পুরসভার বিভিন্ন সমস্যা নিয়ে পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল। কিন্তু ৬ মাস ধরে মেয়র সময় না দেওয়ায় পুর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদানের জন্য সোমবার দিন ধার্য করা হয়। কিন্তু পুর নিগমের কমিশনার বহিঃরাজ্যে থাকায় ডেপুটেশন প্রদান কর্মসূচি সোমবার স্থগিত রাখে সদর জেলা কংগ্রেস। সেই কর্মসূচি স্থগিত করে এদিন তারা ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদ ও ইজরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস ভবনের সামনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে ইরানের উপর আক্রমণের পূর্বে ইজরাইল বলেছিল তারা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আক্রমণ করছে। প্রবীর চক্রবর্তী এইদিন প্রশ্ন উত্থাপন করেন এই নির্দিষ্ট লক্ষ্য বস্তু কি। নির্দিষ্ট লক্ষ্য বস্তু কি তাহলে পারমানিক অস্ত্র ভান্ডার ?

Exit mobile version