আগরতলা, ২৫ আগস্ট, ২০২৬ : মঙ্গলবার ২১ সেক্টর আসাম রাইফেলসের আলফা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ‘Tripura: The Land of Timeless Tales’ নামক পুস্তকের আবরণ উন্মোচন করেন। পর্যটন স্থান, সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস সহ ত্রিপুরার বিভিন্ন বিষয় নিয়ে এই বইটির লেখন ও সংকলনে ছিল আসাম রাইফেলস।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য্য ও সাংস্কৃতিক বৈচিত্রকে তুলে ধরতে এইরকম একটি বই প্রকাশের জন্য আসাম রাইফেলসের উদ্যোগের প্রশংসা করেন। ত্রিপুরার পর্যটন সম্ভাবনা ও ভবিষ্যত প্রজন্মের জন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরম্পরাকে সংরক্ষণ ও বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। এধরণের প্রকাশনা সারা দেশের পাঠকদের মধ্যে ত্রিপুরা সম্পর্কে আরও বেশি আকর্ষণ বাড়াবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল। এই উপলক্ষ্যে রাজ্যপাল মেজর পূর্ব সিং, হাবিলদার নিথিন দাস এবং সম্পাদকীয় টিমকে সম্মানিত করেন।
