Site icon northeast8.com

আমার ভারত, আমার ভোট” স্লোগানে আগরতলায় ১৬তম জাতীয় ভোটার দিবস পালন

আগরতলা : “আমার ভারত, আমার ভোট” এই স্লোগানকে সামনে রেখে ১৬তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হলো আগরতলার প্রজ্ঞা ভবনে। ত্রিপুরা নির্বাচন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার চিফ ইলেকশন অফিসার ব্রিজেশ পান্ডে, অতিরিক্ত চিফ ইলেকশন অফিসার উষা জৈন মগ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার, মহকুমা শাসক মানিক লাল দাস সহ নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকশন কমিশনের আইকন দীপা কর্মকার ও সমীর বর্মন। এই উপলক্ষে নির্বাচন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত নির্বাচন সচেতনমূলক ক্যালেন্ডার ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।জাতীয় ভোটার দিবস উপলক্ষে গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে শপথ বাক্য পাঠ করা হয়। পাশাপাশি নতুন ভোটারদের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ জাগ্রত করতে নবনিবন্ধিত ভোটারদের হাতে ইপিক কার্ড তুলে দেন উপস্থিত অতিথিরা।বক্তারা তাঁদের বক্তব্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

Exit mobile version