Site icon northeast8.com

আগামী ১১ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন

আগরতলা : বিকশিত ভারত–জি রাম জি আইন ২০২৫ প্রণয়ন উপলক্ষ্যে জনপ্রতিনিধি সম্মেলন, বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং লাভার্থী সম্মাননা অনুষ্ঠান আগামী ১১ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা শিবরাজ সিং চৌহান সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।আজ স্বামী বিবেকানন্দ ময়দানে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে এবং উপকৃতদের সম্মানিত করা হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই অনুষ্ঠান রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতি দেবে।

Exit mobile version