Site icon northeast8.com

আগরতলা শকুন্তলা রোডে এক কাপড়ের গোডাউনে আগুন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন

আগরতলা, ১৯ মার্চ : শহরের শকুন্তলা রোড এলাকায় মেট্রো বাজারের উল্টোদিকে একটি কাপড়ের গোডাউনে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নেমে পড়ে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট বা দাহ্য পদার্থের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

Exit mobile version