আগরতলা : অন্ধ্রপ্রদেশের সর্ববৃহৎ উৎসব সংক্রান্তি সম্বারালু উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার লোক ভবনে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেলেঙ্গানা রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তি। পাশাপাশি এই বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সহ রাজ্যে বসবাসকারী তেলুগু সম্প্রদায়ের বহু মানুষ।সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনক্ষেত্র হিসেবে সংক্রান্তি সম্বারালু অনুষ্ঠানে তেলুগু সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। নৃত্য, সংগীত ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।উৎসব উপলক্ষে আগরতলার লোক ভবন চত্বর উৎসবের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং তেলুগু সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।





