Site icon northeast8.com

আগরতলা রেল স্টেশনে গরিব রথ থেকে উদ্ধার প্রায় তিন হাজার বোতল নেশাজাতীয় এসকাফ

আগরতলা: আগরতলা রেল স্টেশনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কলকাতা থেকে আগরতলা অভিমুখে আসা গরিব রথ এক্সপ্রেস থেকে প্রায় তিন হাজার বোতল নেশাজাতীয় কাশির সিরাপ এসকাফ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রেলস্টেশন এলাকায়।সূত্রের খবর, কলকাতা থেকে গরিব রথ রেলের মাধ্যমে এসকাফ বোতলগুলি আগরতলায় পাঠানো হয়েছিল। এসএস কুরিয়ার ও এসএস কারগু কুরিয়ার সংস্থার মাধ্যমে এই বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য পাঠানো হয় বলে জানা গেছে।এদিন আগরতলা রেল স্টেশন থেকে মালগুলি গ্রহণ করতে এসে আটক করা হয় এসএস কুরিয়ার সেন্টারের এক কর্মী রাখেশ হোসেনকে। অন্যদিকে, এসএস কারগু কুরিয়ার সংস্থার মালিক হিসেবে নাম উঠে এসেছে রঞ্জন দত্ত চৌধুরীর। তাঁর বাড়ি কলকাতায় বলে জানা গেছে। আগরতলায় এসএস কারগু কুরিয়ার সেন্টারটি গ্রেনডিউজ ক্লাব সংলগ্ন এলাকায় অবস্থিত।ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামেন একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এদিন আগরতলা রেল স্টেশনে উপস্থিত হন STF-এর এসপি কিশোর দেব্বর্মা, জিআরপি’র এসপি, পাশাপাশি এসপি নারকোটিক্স শ্যামানন্দ শর্মা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা জানার চেষ্টা চলছে।নেশাজাতীয় দ্রব্য চোরাচালান চক্রের সঙ্গে এই ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Exit mobile version