25.4 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

আগরতলায় শুরু হতে চলেছে পাঁচ দিনের আন্তর্জাতিক নাট্যমহোৎসব

আগরতলা : সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের অন্তর্গত ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-এর উদ্যোগে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক নাট্যমহোৎসব ২৫তম ভারত রঙ্গ মহোৎসব (BRM) ২০২৬-এর দেশব্যাপী উদযাপনের সূচনা হতে চলেছে আগরতলায়। পাঁচ দিনের এই বর্ণাঢ্য নাট্যোৎসব অনুষ্ঠিত হবে নজরুল কলাক্ষেত্রের আনন্দ অডিটোরিয়ামে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নাট্যদল ও শিল্পীরা তাঁদের প্রযোজনা উপস্থাপন করবেন।এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বিপ্লব বরকাকতী, পরিচালক, এনএসডি থিয়েটার-ইন-এডুকেশন (TIE) উইং, ত্রিপুরা চ্যাপ্টার। সম্মেলনে উপস্থিত ছিলেন দিল্লির এনএসডি থেকে স্নাতক রাজ্যের নাট্যশিল্পী অনির্বাণ বণিক, প্রথিতযশা সুরকার সন্তোষ কুমার স্যান্ডি এবং কোরিওগ্রাফার বিক্রম মোহন।ত্রিপুরার নাট্যপ্রেমীদের উদ্দেশে এক বার্তায় এনএসডি-র পরিচালক শ্রী চিত্তরঞ্জন ত্রিপাঠী বলেন,“ত্রিপুরা ন্যাশনাল স্কুল অফ ড্রামার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা তার থিয়েটার-ইন-এডুকেশন শাখার মাধ্যমে সমাজে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বিআরএম ২০২৬-এর মাধ্যমে আমরা সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে এমন এক নাট্যসম্ভার উপস্থাপন করছি, যা আমাদের গভীর সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এই উৎসব সফল করতে ত্রিপুরার সমস্ত নাট্যপ্রেমীর সহযোগিতা একান্ত কাম্য।”নাট্যসূচি আগরতলায় নাট্যোৎসবের সূচনা হবে ৮ ফেব্রুয়ারি নাটক ‘টেম্পটেশন্স’ দিয়ে। হিমাংশু বি. জোশির রচনায় এবং বিপ্লব বরকাকতীর নির্দেশনায় টিআইই উইং, ত্রিপুরার এই প্রযোজনার মধ্য দিয়েই রাজ্যে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।৯ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে ‘মুক্ত নিসঙ্গ’, আন্তন চেখভের রচনার অসমীয় রূপান্তর। বাহারুল ইসলামের নির্দেশনায় গুয়াহাটির সিগাল দলের এই প্রযোজনা আবেগঘন অভিনয় ও সূক্ষ্ম গল্পবয়নের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।১০ ফেব্রুয়ারি উপস্থাপিত হবে হিন্দি একক নাটক ‘গিফ্ট অফ গড্ডেস (সোলো)’। হারিকেশ মৌর্য্যের রচনায় এবং রমন কুমারের নির্দেশনায় দিল্লির এই একক পরিবেশনা দর্শকদের অন্তরঙ্গ থিয়েটারের স্বাদ দেবে।১১ ফেব্রুয়ারি মঞ্চে উঠবে বাংলা ক্লাসিক প্রযোজনা ‘মনময়ী গার্লস স্কুল’। শ্রী রবীন্দ্রনাথ মৈত্রের রচনায় এবং সীমা মুখার্জীর নির্দেশনায় কলকাতার রংরূপ দলের এই নাটকটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ১০ মিনিট।আগরতলা অধ্যায়ের সমাপ্তি হবে ১২ ফেব্রুয়ারি নাটক ‘অর্জুন ভঞ্জন’ দিয়ে। মহাপুরুষ মাধব দেবের রচনায় এবং ভাবেন বরবায়েনের নির্দেশনায়, অঙ্কিয়া ভাঁওনা ঘরানার উপর ভিত্তি করে টিআইই উইং ত্রিপুরার এই ব্রজবুলি ভাষার প্রযোজনাটি উৎসবের সমাপনী অনুষ্ঠান হিসেবে মঞ্চস্থ হবে।ভারত রঙ্গ মহোৎসব ২০২৬উল্লেখ্য, ভারত রঙ্গ মহোৎসব (BRM) ন্যাশনাল স্কুল অফ ড্রামার উদ্যোগে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক নাট্যমহোৎসব। ২০২৬ সালের উৎসবটি ২৭ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ২৫ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এতে ২২৮টি ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় ২৭৭টিরও বেশি নাট্যপ্রযোজনা মঞ্চস্থ হচ্ছে, যার মধ্যে বহু স্বল্পভাষী ও প্রান্তিক জনগোষ্ঠীর নাটকও অন্তর্ভুক্ত।উৎসবে অংশ নিচ্ছে ৯টি দেশ এবং ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আগত নাট্যদল। ইতিমধ্যেই কর্ণাটক, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মহারাষ্ট্র ও গুজরাটসহ বিভিন্ন রাজ্যে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিল্লির মাণ্ডি হাউস চত্বর এই উৎসবের মূল কেন্দ্র।নাটকের বিস্তার ও গণতন্ত্রীকরণের লক্ষ্যে এনএসডি অবিরত কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি চালু হয়েছে নাটক-কেন্দ্রিক ইন্টারনেট রেডিও প্ল্যাটফর্ম ‘রঙ্গ আকাশ’ এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘নাট্যম’, যার মাধ্যমে এনএসডি-র বহু মূল্যবান প্রযোজনা দেশের নাট্যপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles