আগরতলা : “বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত” থিমকে সামনে রেখে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৫৩তম রাজ্যস্তরি বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হলো আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন রাজ্যের প্রতিটি জেলা থেকে পাঁচটি করে মোট ৪০টি মডেল প্রদর্শন করা হয়। ছাত্রছাত্রীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও বৈজ্ঞানিক দক্ষতা তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা
