33.8 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

আগরতলায় মহারাণী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

আগরতলা : রবিবার মহারাণী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হল-এ। বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন ড. মানিক সাহা, রাজিব ভট্টাচার্য, মন্ত্রী সান্তনা চাকমা এবং ট্রাস্টের চেয়ারম্যান বিপিন দেববর্মা সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা ট্রাস্টের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।বিজেপি রাজ্য সভাপতি তথা সংসদ রাজিব ভট্টাচার্য তাঁর বক্তব্যে ট্রাস্টের ছয় বছরের সাফল্য তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ট্রাস্টের ভূমিকা প্রশংসনীয়। মন্ত্রী সান্তনা চাকমাও ট্রাস্টের বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।ট্রাস্টের চেয়ারম্যান বিপিন দেববর্মা স্বাগত বক্তব্যে সকল অতিথি ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান। তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে ট্রাস্ট সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে চলেছে এবং আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান পর্বের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles