Site icon northeast8.com

আগরতলায় বিজেপি যুব মোর্চার উদ্যোগে বাজেট যুব সংগঠন কর্মসূচি

আগরতলা : ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শনিবার আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে অনুষ্ঠিত হল বাজেট যুব সংগঠন কর্মসূচি। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। এছাড়াও বিজেপি ও যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।কর্মসূচিতে কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং যুব সমাজের জন্য বাজেটের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই বাজেট যুব সমাজের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে যুবকদের আরও সক্রিয়ভাবে যুক্ত করবে।অনুষ্ঠানে উপস্থিত যুব কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Exit mobile version