Site icon northeast8.com

আগরতলায় পণপ্রথা ও গার্হস্থ্য হিংসা প্রতিরোধে রাজ্যভিত্তিক কর্মশালা

আগরতলা : সুশিক্ষার বিকাশের মাধ্যমেই বাল্যবিবাহ, পণপ্রথা এবং গার্হস্থ্য হিংসার মতো সামাজিক ব্যাধি সমাজ থেকে নির্মূল করা সম্ভব—এমনটাই মত প্রকাশ করলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়।সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার বেসরকারি হোটেলের -এর কনফারেন্স হলে আয়োজিত ‘পণপ্রথা ও গার্হস্থ্য হিংসা প্রতিরোধ এবং লিঙ্গ সমতা প্রসারে আইনগত ও সামাজিক ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন’ বিষয়ক রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতার মতো পণপ্রথা এবং গার্হস্থ্য হিংসা আমাদের সমাজের এক বিরাট ব্যাধি। শুধুমাত্র আইন প্রণয়ন করলেই হবে না, মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সচেতনতার মাধ্যমেই এই সমস্যাগুলির স্থায়ী সমাধান সম্ভব।তিনি জানান, গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যে ১,০৮৮টি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্যই হল রাজ্য থেকে বাল্যবিবাহ, পণপ্রথা ও গার্হস্থ্য হিংসার সম্পূর্ণ নির্মূলীকরণ। পণপ্রথা আগের তুলনায় অনেকটাই কমেছে বলেও তিনি উল্লেখ করেন।

Exit mobile version