আগরতলা: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ উপস্থিত অতিথিরা। মুখ্যমন্ত্রী শোভাযাত্রার শুভ সূচনা করেন। এরপর বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত শোভাযাত্রা বের হয়।নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় সমাজ সচেতনতার নানা বার্তা তুলে ধরা হয়। বিশেষভাবে “জল হে তো কাল হে” সহ পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কিত বিভিন্ন সামাজিক বার্তা শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নেতাজির আদর্শ ও দেশপ্রেমের বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।





