Site icon northeast8.com

অযোধ্যার রাম মন্দিরে দুর্নীতির অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩০ জুন২০২৬ : অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে প্রায় ৭.৭৫ কোটি টাকা তছরুপ ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের আবহে মঙ্গলবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য তথা বিধায়ক  এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন বলেন, অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর। তাঁর দাবি, বিষয়টির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত এবং -এর তত্ত্বাবধানে তদন্ত পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যদিকে আশীষ কুমার সাহা অভিযোগ করেন, -এর নির্মাণ কাজেও অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি সরকার ধর্মের নামে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। তিনি এই বিষয়ে রাজ্যের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রদেশ কংগ্রেস সভাপতির আরও দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তিনি জানান, এই ইস্যুকে সামনে রেখে কংগ্রেস আগামী দিনে রাজ্যজুড়ে গণআন্দোলন গড়ে তুলবে এবং সাধারণ মানুষের কাছে বিষয়টি তুলে ধরবে। উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে অর্থ তছরুপের অভিযোগে আটজন নগদ-গণনাকারী কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তবে অভিযোগগুলোর তদন্ত ও সত্যতা যাচাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version