আগরতলা : শুরু হল সি.বি.এস.ই পরিচালিত এই বছরের মাধ্যমিক পরিক্ষা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে ১১ মার্চ। প্রতিটি পরীক্ষা সকাল ১০ টা ৩০ মিনিট থেকে শুরু হবে। এবং শেষ হবে ১ টা ৩০ মিনিটে। মঙ্গলবার অঙ্ক পরীক্ষার মধ্যদিয়ে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের সি.বি.এস.ই পরিচালিত স্কুল গুলিতে সকাল থেকে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার জন্য ভিড় জমায়। সাথে ছিল অভিভাবকরাও। এক অভিভাবক জানান মঙ্গলবার থেকে ওনার ছেলের পরীক্ষা শুরু হয়েছে। তিনি আশাবাসী ওনার ছেলে সহ সকলের পরীক্ষা ভালো হবে।
